যদি কোনও শোওয়ার ঘর ইংরেজী এল আকারের হয় এবং শোওয়ার খাট দেওয়ালের দিকে থাকে তবে সেটা ভুল। যদিও এল আকার হওয়ার দরুণ দিকগুলি ঠিকই আছে।
চিত্রঃ
খাটের বিপরীত দিকে আয়না টাঙিয়ে এইভাবে খাট রাখার জায়গা সংশোধন করা যেতে পারে। একটি ছোট আয়না এমনভাবে টাঙাতে হবে যাতে শুধু বিছানায় তার প্রতিবিম্ব দেখা যায়। গোটা দক্ষিণ দিকটা যেন প্রতিবিম্বিত না হয়। চিত্রে এরূপ দেখানো হয়েছে।
চিত্রঃ
রান্নাঘরে রান্নার সময় গৃহিণী বা রাঁধুনি এমনভাবে রান্নার জায়গায় দাঁড়াবেন বা বসবেন যাতে দরজার দিকে তাঁর পিঠ না থাকে। রান্নাঘরের সমস্ত দিক যথার্থ থাকলেও এই নিয়ম মানতেই হবে। এই অবস্থায় রান্নাঘরের এমন জায়গায় একটি দর্পন টাঙাতে হবে যাতে বাইরে থেকে কেউ রান্নাঘরে ঢুকলে তার প্রতিবিম্ব দেখা যাবে। এই ব্যবস্থা বিশেষ করে রেস্তরাঁ ও হোটেলের রান্নাঘরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়।
চিত্রঃ
বাড়ির প্রধান দরজার সামনে যদি বড় স্তম্ভ বা বড় গাছ থাকে তা হলে পিরামিড-এর মাধ্যমে তা সংশোধন করা যেতে পারে।
চিত্রঃ
‘নাইফ টাইপ’ বা ছুরির মতো সার্বজনিক সোজা রাস্তার সামনে যদি বাড়ি থাকে সেটিও সংশোধন করা যেতে পারে ঝিনুকের মাধ্যমে।
চিত্রঃ
অফিস চেম্বারে ডেস্ক- টেবিল রাখার ব্যবস্থা ও সংশোধন:
অফিস চেম্বারের প্রবেশদ্বারের কোণাকুণি কোণটিই ডেস্ক বা টেবিল রাখার স্বাভাবিক স্থান। ওই কোণে বসে ঘরের মধ্যে যে আসছে তার মুখ অনায়াসে দেখতে পাওয়া যায়। প্রবেশ দ্বারের দিকে যে কোনও সোজা লাইনে বসা বা প্রবেশদ্বারকে পিছনে রেখে বসা এর কোনওটিই ঠিক নয়। বরং বসতে হবে উত্তর বা পূর্ব দিকে মুখ করে। এ ক্ষেত্রে উপযুক্ত ডেস্ক বা টেবিল রাখতে হবে নীচের চিত্রানুযায়ী।
চিত্রঃ
ডেস্ক বা টেবিল রাখার বেঠিক ব্যবস্থাঃ
মনে রাখতে হবে উত্তর দিকে যদি মুখোমুখি বসা হয় তা হলে শুধু উত্তর দিকটাই পর্যাপ্ত নয়, বাস্তব সুফল পেতে হলে ডেস্ক বা টেবিল এবং বসার পরিবেশকেও গুরুত্ব দিতে হবে।
চিত্রঃ
বিভিন্ন ধরণের জমি-বাড়ির বাস্তু অনুযায়ী সংশোধন:
জমির পাশে রাস্তা ও তার পরিবেশের কথা চিন্তা করে বাড়ির নকশা পরিকল্পনা করা উচিত। জমি যদি ঢাল হয় তা হলে সব দেওয়াল যেন সমান্তরায় না হয়। ছবিতে তার উদাহরণ দেওয়া হল। ছবিতে রাস্তার দ্বারের বাড়ি এক সমান্তরালে দাঁড়িয়ে আছে। এটা বাস্তুমতে ঠিক নয়।
চিত্রঃ
উপরের ছবিতে রাস্তার পাশ বরাবর সমন্তরাল বাড়ি তৈরি করা হয়নি। স্বাভাবিক নিয়মেই রাস্তা অনুসরণ না করে বাড়ি তৈরি করা হয়েছে। একাধিক বাড়ি বা হাউজিং কমপ্লেক্স পরিকল্পনা করার সময় উচ্চতা ও গঠন বিন্যাসের সামঞ্জস্য রক্ষার ওপর জোর দেওয়া দরকার। একই সারিতে একাধিক ভবন ও হাউজিং কমপ্লেক্স বিভিন্ন রকমের উচ্চতা, আকার ও বিন্যাসের হওয়া উচিত নয়। বাস্তু নিয়মে এটা সঠিক নয়।
চিত্রঃ
|