আমি কিভাবে সেবা প্রদান করি
 
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
 
যে কোন সদস্যকে সাক্ষাতের পূর্বে ই-মেইল এর মাধ্যমে ফোনে চিঠির মাধ্যমে পূর্ব থেকে যোগাযোগ করতে হবে অন্যথায় চ্বোরে এসে বিফল মনোরথে ফিরে যেতে হবে।

আপনি বা আপনারা যদি রাজেশ্বরী কনসাল্টেশন লিমিটেডের গণনায়, প্রতিকার ব্যবস্থায়, সমস্যা সমাধানে যদি অপকৃত হয়ে থাকেন কমপক্ষে ১০০০ জনকে বলুন, পত্রিকায় আমাদের প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা প্রকাশ করুন, আর যদি উল্লেখিত বিষয়ে উপকৃত হয়ে থাকেন অন্তত ১ জনকে বলুন যাতে করে তিনিও উপকৃত হতে পারেন।

আমরা সর্বদা আমাদের সকল ক্লায়েন্টদের সার্ব্বিক মঁঙ্গলের জন্য সৃষ্টিকর্ত্তার উদ্দেশ্যে প্রার্থনা করি, সুতরাং আপনি বা আপনারাও আমাদের মঁঙ্গলের জন্য সৃষ্টি কর্ত্তার উদ্দেশ্যে প্রার্থনা করবেন এটা আমাদের অনুরোধ।

রাজেশ্বরী জ্যোতিষালয়ে কোন কর্মকর্তা বা কর্মচারী নেই এমনকি আমার সহধর্মীনি ব্যতীত কোন সহযোগীও নেই।

রাজেশ্বরী জ্যোতিষালয়ে উপযুক্ত অভিভাবক ব্যতীত ২১ বৎসরের নীচে কোন Client আসা নিষেধ বিধায় উপযুক্ত অভিভাবকসহই আসতে হবে।

বিদেশে অবস্থানরত ব্যাক্তিবর্গের সঠিক পূর্ণাঙ্গ নাম, পূর্ণ ঠিকানা জানাতে হবে এবং যে কোন পরামর্শ/প্রতিকারের জন্য যথোপযুক্ত টাকা সম্পূর্ণ পাঠাতে হবে এবং প্রতিকার পাঠানোর বস্তু/চিঠি/কোষ্ঠী পাঠানোর ব্যয় গ্রাহকেই বহন করতে হবে।

যাদের সঠিক জন্ম তারিখ জানা নেই তাঁরা ইংরেজীতে পূর্ণাঙ্গ নাম, ডাক নাম, পিতা ও মাতার নাম, পিতা-মাতার কত নাম্বার সন্তান ও ১ কপি ইনভেলাপ সাইজের ছবি পাঠাতে হবে। ছবি ফেরত দেওয়া হয় না।

রাজ জাতক ড. হাসান কবির যে কোন বিষয়ে ০১% গ্যারান্টিও প্রদান করেন না, সুতরাং আপনার ক্ষেত্রেও তদ্রুপ। কেননা গ্যরান্টি দিয়ে আমি আল্লাহ্‌র সাথে শিরক করতে চাই না যাহা ইসলাম ধর্মে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

আপনি/আপনারা ইচ্ছা করলেই যে কোন প্রতিকার নিতে পারবেন না, কেননা আপনার/আপনাদের কল্যাণার্থে যাহা উপযুক্ত বলে মনে হবে তাহাই প্রয়োজন বোধ হলে রাজ জাতক নিজেই দিয়ে থাকেন উপযুক্ত অর্থের বিনিময়ে।

কোষ্ঠী করার পর কোন ঈলমপষয় -কে আর কোন জ্যোতিষীর শরাণাপন্ন হতে হয় না, যদি আপনার ক্ষেত্রে প্রয়োজন হয়-তবে সাক্ষাতে, ফোনে ও চিঠির মাধ্যমে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে সাক্ষাত ফি ৫০% কম দিতে হবে (একবারের জন্য)।

বাস্তুকর্তার স্থানে বাস্তু বিচার করতে হলে বাস্তুকর্তাকে সাক্ষাতে দেখা করতে হবে, সঙ্গে ১ কপি ইনভেলাপ সাইজের ছবি ও বাস্তুকর্তার পূর্ণ পরিচয়সহ পূর্ণাঙ্গ ঠিকানা লিখাতে হবে এবং যথোপযুক্ত ফি পূর্বেই প্রদান করতে হবে।

রাজ জাতক শুভ তিথি, শুভ সময়ে Client দেখেন বিধায় যে কোন সময় দেখা করতে পারবেন না এক্ষেত্রে পূর্ব থেকে Appointment নিতে হবে এবং কারণবশতঃ যদি সাক্ষাত করতে না পারেন তবে অনুরোধ রইল আমাকে ১২ ঘন্টা পূর্বে জানালে কৃতজ্ঞ থাকব।

রত্ন পাথর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শোধনের জন্য দুই পক্ষ সময় অর্থাৎ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ সময় দিতে হবে। শোধন মূল্য নিম্ন রূপ : রুবি, নীলা, পোখরাজ : ৩-৭ ক্যারেট= ৮০০১.০০ টাকা। ক্যাটস আই, গোমেদ, প্রবাল, মুক্তা (ওজন প্রযোজ্য নয়) =১৬০০১.০০ টাকা। পান্না, এ্যাকুয়ামেরিন = ৩০০০৩.০০ টাকা। উপরত্ন শোধন মূল্য মুল রত্ন শোধন মূল্যের সমপরিমাণ মূল্য অপেক্ষা ১৫% বেশি। উপরত্ন শোধনের জন্য ৪৫ দিন অর্থাৎ তিন পক্ষ সময় দিতে হবে। শোধন মূল্য যে কোন সময় পরিবর্তনযোগ্য। উল্লেখিত মূল্য শুধুমাত্র রত্ন পাথরের শোধন মূল্য। রত্নের ও বাঁধাই মূল্য এর অর্ন্তভুক্ত নয়।

কবচের ক্ষেত্রে নিয়ম হলো আপনার যে কবচ প্রয়োজন হবে শুধুমাত্র আপনার সমমতিক্রমে রাজ জাতক উপযুক্ত কবচ দিয়ে থাকেন। কিন্তু আপনার ইচ্ছানুযায়ী কবচ দেওয়া হয় না। কবচের সম্পূর্ণ মূল্য অগ্রিম প্রদান করতে হয় এবং কমপক্ষে একমাস অপেক্ষা করতে হবে। পূর্বেই লিখেছি আমি কোন প্রকার গ্যারান্টি প্রদান করি না, কবচ ধারণকারীকেও কোন প্রকার গ্যারান্টি প্রদান করা হয় না।

সর্ব্বশক্তিমান সৃষ্টিকর্ত্তার সৃষ্ট দৃশ্যমান প্রাকৃতিক কোন বস্তুর আপনার দ্বারা যেন কোন প্রকার ব্যত্যয় না ঘটে এই শুভ কামনায় বাংলাদেশ ভূখণ্ডে জন্ম গ্রহণকারীর পক্ষ থেকে বিশ্বমানব সভ্যতার প্রতি কল্যাণময় প্রার্থনা জানাচ্ছি।

শান্তি লাভ করুন।
মিসেস সাহারা বানু
চেয়ারপার্সন
রাজেশ্বরী কনসাল্টেশন লিমিটেড
ঢাকা, বাংলাদেশ।
 
 
Warning: Any unauthorised use or reproduction of rajeshshori.com content for commercial purposes is strictly prohibited and constitutes
    copyright infringement liable to legal action.