আমি কিভাবে সেবা প্রদান করি
 
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
 
বেশ কিছু ক্লায়েন্ট সাক্ষাতে এসে বললেন যে লিখিত চুক্তিতে অর্থাৎ ষ্ট্যাম্প এ লিখিত ভাবে সমাধান চেয়ে থাকেন, তার উত্তরে আমি ক্লায়েন্টদেরকে অপ্রিয় সত্য কথা প্রিয়ভাষায় বুঝিয়ে বলেছি যে দেখুন আমি কিন্তু ভাগ্য, সমস্যা সমাধানের জন্য আল্লাহ্‌র কাছ থেকে এজেন্সি নিয়ে বসিনি যে আল্লাহ্‌ রাব্বুল আলামিন আপনি অমুক ক্লায়েন্টের এই সমস্যার সমাধান করে দিন। আমি পূর্বেই উল্লেখ করেছি যে সমস্যা ও চাওয়া পাওয়ার পরিমানগত দিক নির্ণয় করে রাজেশ্বরী কনসাল্টেশন লিমিটেড সমাধান দিয়ে থাকেন যদি মনে করি যে সমস্যা সমাধান হবে তবে।

রাজেশ্বরী কনসাল্টেশন লিমিটেডের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন (সামাজিক কারণে আমরা কখনওই নাম ও ঠিকানা এমনকি ফোন নাম্বারও প্রকাশ করি না) যেমন নিঃসন্তান দম্পতীরা সন্তান লাভ করেছেন, দাম্পত্য কলহ থেকে মুক্তি লাভ করে সুখে-শান্তিতে বসবাস করছেন, পুত্র কন্যার বিবাহের বাধা দুর হয়ে সুপাত্রে বিবাহ হয়েছে, বিদেশ ভ্রমণ হয়েছে এছাড়াও মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানও হয়েছে তবে আমরা বিষয়টি লিগ্যাল কিনা তা জেনে তৎপর সমাধান দিয়েছি নিয়ন্ত্রণ সাপেক্ষে।

প্রথাসিদ্ধ রীতি বিরুদ্ধ ও অন্যায় অবৈধ কোন কাজ রাজেশ্বরী কনসাল্টেশন লিমিটেডে হয় না এ বিষয়ে সকল নতুন ক্লায়েন্টদেরকে জানতে ও বুঝতে হবে।

আমাদের দেশ-বিদেশের ক্লায়েন্টরা কিভাবে সুখে-শান্তিতে জীবন অতিক্রম করতে পারবে আমরা সে বিষয়ে সর্বদা সচেষ্ট থাকি এবং সবার জন্য শুভতিথি, শুভযোগ ও শুভসময়ে শান্তিস্বস্ত্যয়ণ ক্রীয়া কর্ম করে থাকি যাতে করে আমাদের ক্লায়েন্টরা শান্তিতে থাকেন।

আমাদের ক্লায়েন্টদের মধ্যে যারা রাজেশ্বরী কনসাল্টেশন লিমিটেডের সদস্য তাঁদের জন্য ০৫% ছাড় দিয়ে থাকি এবং যারা আজীবন সদস্য তাঁদের জন্য ০৫.৫০% ছাড় দিয়ে থাকি। সদস্যপদ তাঁরাই পাবেন যাদের সঠিক জন্ম তারিখ, জন্ম সময় জানা আছে। উভয় প্রকার সদস্যদের কোষ্ঠীতে, বাস্তু বিচারে, কররেখা বিচারে, অন্যান্য সমস্যা সমাধানে উক্ত ছাড় প্রযোজ্য। কিন্তু কবচ, যন্ত্রম, বিশেষ শান্তি স্বস্ত্যয়ণ ক্রিয়াকর্মে কোন প্রকার ছাড় দেওয়া হয় না। এমন কি রত্ন পাথর ক্রয় ও শোধন মূল্যের উপরও কোন প্রকার ছাড় দেওয়া হয় না।

তিন বৎসর মেয়াদী সদস্যরা নিজের, স্ত্রী, পুত্র , কন্যা, স্বামীর সমস্যার সমাধান পেয়ে থাকেন কিন্তু অন্য কেও নয় এবং সদস্য থাকাকালীন সময়ে সাক্ষাতের জন্য কোন প্রকার ফি দিতে হয় না।

যখন বিশেষ কোন শান্তিকর্ম করা হয় তখন আমরা সদস্যদের ঠিকানায় সর্ব্বসুখ-শান্তি পাওয়ার নিমিত্তে বিভিন্ন প্রকার দ্রব্য সদস্যদের ঠিকানায় পাঠিয়ে থাকি আমাদের নিজ খরচে। বিদেশে অবস্থানরত সদস্যদের ক্ষেত্রেও তদ্রুপ।

কোন সদস্যের ঠিকানা ও ফোন নাম্বার পরিবর্তন হলে তা আমাদের প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে যাতে করে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা যায় এবং আপনারাও যেন আমাদের মাধ্যমে শান্তি বস্তু পেতে পারেন।

তিন বৎসরের সদস্য ফি ১২,০০২.০০ টাকা।

বার বৎসর (আজীবন) সদস্য ফি ৪০,০০১.০০ টাকা।

রাজেশ্বরী কনসাল্টেশন সর্ব্বদাই আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিল, আজও আছি, ভবিষ্যতেও থাকার ইচ্ছা রাখি আল্লাহ্‌র রহমতে।

সদস্যরা প্রতি বৎসরের বর্ষফল বিচার সম্পূর্ন ফ্রি পাবেন- যাহা আমরা চৈত্র মাস থেকে পাঠানো শুরু করি।

বিদেশে অবস্থানরত সদস্যরা যদি বিলম্বে বাৎসরিক বর্ষফল পেয়ে থাকেন তবে বিলম্বরে জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করলাম যেহেতু বিদেশের প্রতিটি চিঠি উক্ত দেশের নিরাপত্তা জনিত কারণে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কিছু দিন বিলম্ব হওয়া স্বাভাবিক।

একজন সদস্যের পরিবারের নিজ ও সবার ১ কপি সদ্য তোলা রঙ্গীন পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। ছবি ফেরত দেওয়া হয় না।

 
 
Warning: Any unauthorised use or reproduction of rajeshshori.com content for commercial purposes is strictly prohibited and constitutes
    copyright infringement liable to legal action.