বাস্তু শাস্ত্র ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি
 
বাস্তুশাস্ত্র যে সম্পূর্ণ বৈজ্ঞানিক এক ভাবনা, এই লেখায় সে কথাই বিশ্লেষণ করে দেখানো হবে। ‘দিক’ এবং ‘সৌরশক্তি’ ছাড়াও বাস'শাস্ত্র অনুযায়ী গৃহনির্মাণ কীভাবে মহাজাগতিক রশ্মির কম্পনের উপর নির্ভরশীল এই লেখায় বিশ্লেষিত হয়েছে সেই প্রসঙ্গও। আমাদের প্রাচীন মুসলিম জ্ঞানী-গুণীরা বাস'শাস্ত্রের জনক। তাঁদের অতীন্দ্রিয় কল্পনাশক্তি এবং অন্তদর্শনের ফসল হল বাস্তু। বলা বাহুল্য, মানবসমাজ এবং স্থাপত্যের ওপরে ব্রহ্মান্ডের মহাজাগতিক শক্তির সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রভাব মুসলমান জ্ঞানী-গুণীদের অজানা ছিল না। স্বীয় সাধনার শক্তিতে নিখিল বিশ্বের ওই রহস্যময় শক্তিগুলির সম্যক অভিজ্ঞতা অর্জন করেছিলেন তাঁরা। নিউটনের আবির্ভাবের পূর্বে পশ্চিম দুনিয়ার বিশ্বাস ছিল, পৃথিবীতে মনুষ্য অথবা প্রকৃতিসৃষ্ট অস্থায়ী শক্তি ব্যতীত অন্য কোনও শক্তির সম্ভাবনা। পবিত্র কোরআন শরীফ এই ধারণার মূলে কুঠারাঘাত করেন। নিউটন এই পার্থিব শক্তির নাম দেন গ্রাভিটেশন বা মাধ্যাকর্ষণ। যদিও নিউটন সপ্তদশ শতাব্দীতে এই মাধ্যাকর্ষণের তত্ত্ব আবিষ্কার করে আধুনিক জগৎকে চমকে দেন , তবুও আশ্চর্যের ব্যাপার নিউটনের আবিষ্কারের প্রায় বহু বছর আগে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামীন তা লিপিবদ্ধ করে দিয়েছেন। পৃথিবীর নিজস্ব আকর্ষণ শক্তি আছে। যে কোনও গুরু অর্থাৎ ভারী বস্তুকে সে তার কেন্দ্রে আকর্ষণ করে।

আধুনিক পশ্চিমি গণিতশাস্ত্র মুসলিম গণিতশাস্ত্রের কাছে অশেষ ঋণী। শূন্যের আবিস্কার থেকে দশমিকের আবিস্কার সবই মুসলমান গণিতজ্ঞদের কৃতিত্ব। বহু আরবী গ্রন্থে বৃত্ততত্ত্বের উল্লেখ পাওয়া যায়। পৃথিবীর বুকে মাধ্যাকর্ষণই একমাত্র শক্তি নয়। একাধিক চৌম্বকীয় এবং তড়িৎ চৌম্বকীয় শক্তির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, অগণিত ‘কম্পন’ পৃথিবীর বুকে ক্রিয়াশীল। সামপ্রতিক পরীক্ষা থেকে দেখা গিয়াছে, এই মহাজাগতিক কম্পনগুলির উৎস এক ও অভিন্ন। এরই উৎস থেকে বিকীর্ণ হয়ে মহাজাগতিক শক্তি সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। মুসলমান মনীষীগণ ভূপৃষ্ঠে এই মহাজাগতিক শক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হলেও, পশ্চিমি সমাজকে এ ব্যাপারে অবহিত করার কৃতিত্ব এক জার্মান বিজ্ঞানী ড. এর্মেজ হার্টম্যান-এর। ড. হার্টম্যান ভূপৃষ্ঠের গায়ে তারের জালির মতো লেগে থাকা একগুচ্ছ রশ্মি আবিষ্কার করেন। ধনাত্মক এবং ঋণাত্বক আধারযুক্ত এই রশ্মিগুলি উল্লম্বভাবে ভূমি থেকে বিচ্ছুরিত হচ্ছে - অনেকটা তেজস্ক্রিয় প্রাচীরের ধাঁচে। প্রতিটির ঘনত্ব ২১ সেন্টিমিটার। উত্তর থেকে দক্ষিণে প্রতি ২ মিটার অন্তর এই ধরণের রশ্মি বিকিরণ হয়। মিশরে চিপোর পিরামিডের গাণিতিক বীজগুলির সঙ্গে এই মহাজাগতিক রশ্মিগুচ্ছের অত্যাশ্চর্য মিল রয়েছে। এর্মেজ হার্টম্যান এও আবিস্কার করেন যে ভূপৃষ্ঠ থেকে বিচ্ছুরিত রশ্মিগুলি পরস্পর ছেদ করে। এই ছেদবিন্দুগুলি মানবদেহের ওপর অত্যন্ত অশুভ প্রভাব ফেলতে পারে। কয়েকটি ক্ষেত্রে দীর্ঘস্থায়ী রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে ‘হার্টম্যান নেটওয়ার্ক’-এর ছেদবিন্দু। অন্যান্য পারিপার্শ্বিক প্রভাব (শারীরিক, পরিবেশগত ইত্যাদি) ছাড়াও বাস্তুশাস্ত্রে ভূমি থেকে নির্গত হয়ে ভূমণ্ডল পরিবেষ্টনকারী এই শক্তির বিস্তারিত বিবরণ রয়েছে।

আমাদের জীবন নির্ভর করে প্রকৃতির পাঁচটি শক্তি- সূর্যের বিকিরণ, পৃথিবীর চৌম্বকক্ষেত্র, মাধ্যাকর্ষণ, বাতাসের গতিবেগ এবং মহাজাগতিক শক্তি সমুহের উপর। সূর্যের রশ্মি হল তড়িৎ চ্চুম্বকীয় বিকিরণ। এই বিকিরণ ব্যাপ্তি সুদুর বিসতৃত ক্ষেত্রে, তা মহাজাগতিক রশ্মি থেকে বেতার তরঙ্গেও, সূর্যরশ্মির একটি সামান্য অংশ যা আমরা খালি চোখে দেখতে পাই এবং যা সাদা রঙের, পিছনে লুকিয়ে আছে রামধনুর সাত রং-বেনীআসহকলা (Vibgyor)। এই রংগুলি হল বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। আসলে রংগুলি রয়েছে বেগুনি থেকে লালের মধ্যেই। বেগুনি রঙের থেকে বেশি ক্ষমতার রশ্মিকে বলে অতিবেগুনি (Ultraviolet) রশ্মি। আর লাল রঙের থেকে বেশি ক্ষমতার রশ্মিকে বলে লাল উজানি (Infrared) রশ্মি। মানুষের জীবনে লাল উজানি রশ্মি অতি প্রয়োজনীয়। এই রশ্মির সাহায্যে প্যারালিসিস, পেশির বেদনা ও নানাবিধ রোগের উপশম সম্ভব। অথচ অতিবেগুনি রশ্মি মানুষের জীবনের পক্ষে ক্ষতিকর। এই অতিবেগুনি রশ্মির কারণে দেহে জিনঘটিত নানা রোগ সৃষ্টি তো হয়ই সেই সঙ্গে বিভিন্ন চর্মরোগ সৃষ্টি করে। আয়ুর্বেদ শাস্ত্রে সূর্যরশ্মি বিজ্ঞান সম্পর্কে বিশদ আলোচনা আছে। আমরা জানি যে ছবি তোলার সময় সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে আলট্টাভায়োলেট ফিল্টার (UV Filter) ব্যবহার করেন ফটোগ্রাফাররা।

 
ব্স্তুশাস্ত্রের মূল কথাই হল, কেমন করে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে মানবজীবনকে রক্ষা করে উপকারী লাল উজানি রশ্মির সুফল লাভ করা যায়। সেই কারণে বাড়িঘর এমনভাবে তৈরি করতে হবে যাতে বাড়িতে অতিবেগুনি রশ্মি না ঢুকতে পারে। বরং লাল উজানি রশ্মির যাতায়াত অবাধ হয়। যেহেতু লাল উজানি রশ্মি আসে উত্তর-পূর্ব দিক থেকে সেই কারণে ব্স্তুশাস্ত্রে বাড়ির উত্তর-পূর্ব অঞ্চলকে বেশি খোলা রাখতে বলা হয়েছে। আবার অতিবেগুনি রশ্মি দক্ষিণ-পশ্চিম দিক থেকে বেশি পরিমাণে আসে বলে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকটি কম খোলা রাখার নির্দেশ দিয়েছে ব্স্তুশাস্ত্র।



 
Warning: Any unauthorised use or reproduction of rajeshshori.com content for commercial purposes is strictly prohibited and constitutes
    copyright infringement liable to legal action.