প্রশ্নঃ শঙ্কু কথার মানে কী?
 

উত্তরঃ শঙ্কু হল সূর্যের ছায়া মাপার যন্ত্র। এ এমন একটি সহজ যন্ত্র যার সাহায্যে জমিতে সূর্যের উদয় এবং অস্তের কিরণরেখা ধরে বাকি দিকগুলি যথার্থভাবে চিহ্নিত করা যায়। শঙ্কুর মাপ হল দ্বাদশ অঙ্গুলির সমান। ছায়া মাপতে হলে শঙ্কুকে বসাতে হবে জমির কেন্দ্রস্থলে। সম্ভব না হলে অন্য জায়গায় বসানো চলবে। নির্দিষ্ট মাপযুক্ত শঙ্কু বিভিন্ন দ্রব্যের তৈরি হয়। যেমন- হাতির দাঁত, চন্দন কাঠ এবং ভাল জাতের সাধারণ কাঠ। বাড়ি তৈরি এবং জমির চারদিকে দেওয়াল দেওয়ার সময় শঙ্কুর সাহায্যে যথার্থ দিক্‌গুলি চিহ্নিত করা হয়। আদর্শ শঙ্কুর মাপ এবং বসানোর পদ্ধতি নীচের ছবিতে দেখানো হলো।

চিত্রঃ