| প্রশ্নঃ আমাদের প্রাত্যহিক জীবনে ডাইনিং রুম অর্থাৎ খাওয়ার ঘর একটি উল্লেখযোগ্য স্থান। এই ডাইনিং রুম বা খাওয়ার ঘরের অবস্থান এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত, গৃহের কোন দিকে খাওয়ার ঘর করতে হবে, কর্ত্তা কোথায় বসবেন ইত্যাদি সম্পর্কে বাস্তুসম্মত মতামত কী? |
উত্তরঃ বেশিরভাগ বাড়িতে রান্নাঘরেই খাওয়ার ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে রান্নাঘরের পশ্চিমদিকে বসে- তা টেবিল বা মেষে যাই হোক না কেন, উত্তর বা পূর্বমুখী হয়ে বসে খাওয়া ভাল। আর আলাদা খাওয়ার ঘর থাকলে তার অবস্থান নির্ভর করবে রান্নাঘরের অবস্থানের উপর। রান্নাঘর দক্ষিণ-পূর্বে হলে পূর্বের ঘর আর উত্তর-পশ্চিমে হলে পশ্চিমে খাওয়ার ঘর করা উচিত। এবারে গৃহকর্তা কীভাবে বসবেন। গৃহকর্তার বসার অবস্থান নীচের ছবির মতো হলে ভাল হয়।
চিত্রঃ খাওয়ার ঘরের দেওয়ালের রং হবে হালকা গোলাপি। ফুল, ফল, সবজি ইত্যাদির ছবি খাওয়ার ঘরের পূর্ব বা পশ্চিমে টাঙানো যেতে পারে। উত্তর এবং পূর্বে আয়না রাখা ভাল। ডাইনিং টেবিলের আকার আয়তাকার হওয়া শ্রেষ্ঠ। অন্য আকারের টেবিল বাস্তুসম্মত নয়।
|