প্রশ্নঃ কেন বাড়ির উত্তর এবং পূর্ব দিক্‌ লম্বা গাছ না লাগিয়ে দক্ষিণ ও পশ্চিমে তা লাগানোর কথা বাস্তুশাস্ত্রে বল হয়েছে?
 
উত্তরঃ বাড়িতে সকালের সূর্যের লাল উজানি রশ্মি প্রচুর পরিমাণে পেতে গেলে উত্তর ও পূর্বদিকে লম্বা গাছ লাগনো উচিত নয়। আবার, বিকেলের পড়ন্ত রোদের মধ্যে থাকে খুব বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি। যেহেতু ভারত উত্তর গোলার্ধের দেশ সে কারণে বিকেলের রোদ দীর্ঘক্ষণ ধরে থাকে। বিকেলের রোদে থাকা প্রচুর পরিমাণে অতিবেগুনি রশ্মি দক্ষিণ-পশ্চিম কোণ দিয়ে বাড়িতে পড়ে। সেই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রেহাই পেতে দক্ষিণ-পশ্চিম দিকে লম্বা গাছ পোঁতা আবশ্যক।