| প্রশ্নঃ দশম দিক্ অর্থাৎ পাতালের কতটা গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রে ? |
উত্তরঃ বাস্তুশাস্ত্র মতে দশম দিক্টি হল পাতাল। আকাশ থেকে যেমন অনন্ত মহাজাগতিক রশ্মি মেলে, তেমনই মেলে পাতাল থেকে ভূতেজ। ভূ অর্থাৎ জমিতে থাকতে পারে মৃত্তিকা ছাড়াও ছাই, পাথর, হাড়গোড় ও অন্যান্য ক্ষতিকারক বস্তু। বিজ্ঞানীরা দেখেছেন ক্ষতিকারক বস্তুগুলি থেকে ঋণাত্মক শক্তি প্রবাহিত হয়। তাই বাস্তুশাস্ত্র মতে এই ক্ষতিকারক ঋণাত্মক বস্তুগুলি থেকে ঋণাত্মক বিকিরণ থেকে রেহাই পেতে বাড়ি করার সময় মাটিরন স্তর থেকে নিদেনপক্ষে ৩ ফুট উঁচুতে বাড়ির ভিত করা শুভদায়ক। |