| প্রশ্নঃ বাস্তুশাস্ত্রে আকাশ অর্থাৎ উর্দ্ধদিকের প্রয়োজনীয়তা কী? |
উত্তরঃ ভূ-বিজ্ঞান মতে দিক্ আছে আটটি। কিন্তু বাস্তু মতে মোট দিক্ হল দশটি, যার মধ্যে প্রধান চারটি দিক্ - উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এবং চারটি উপদিক্ -ঈশান, আগ্নেয় (অগ্নি), নৈর্ঋত ও বায়ব্য (বায়ু)। আর নবম দিকটি হল আকাশ (ঊর্ধ্ব) এবং দশম দিকটি পাতাল (অধঃ)। মহাজাগতিক রশ্মি আসে আকাশ থেকে। যা বাস্তুমতে নবম দিক্। এই রশ্মি অনন্ত। সারা বছর ২৪ ঘণ্টা ধরেই এটি লভ্য। কিন্তু সূর্যরশ্মি পাওয়া যায় সূর্য করোজ্জ্বল দিনে সর্বাপেক্ষা ১৪ ঘণ্টা। আর মহাজাগতিক রশ্মি দিন এবং রাত উভয় সময়েই মেলে সারা বছরেই। উপরন্ত মহাজাগতিক রশ্মির বৈশিষ্ট্য হল পৃথিবীর মাটি অর্থাৎ ভূমি ভেদ করে তা প্রবেশ করে। তাই বাস্তুশাস্ত্রে আকাশের এত গুরুত্ব। |