প্রশ্নঃ সংলগ্ন ভূখণ্ড ক্রয়ের ব্যাপারে বাস্তুতে কী নির্দেশ আছে?
 
উত্তরঃ যদি বর্তমান জমির সংলগ্ন উত্তর-পূর্বদিকে কোনও জমি থাকে তবে সেই জমি বাজারদর থেকে বেশি দাম দিয়েও কেনা উচিত। উত্তর-পূর্বদিকের বর্ধিত ভূখণ্ড সুস্বাস্থ্য ও উন্নতির সহায়ক্‌ দক্ষিণ-পূর্ব দিক্‌ থেকে দূরে পূর্বদিকের সংলগ্ন জমিও সুস্বাস্থ্যের কারণ। আবার উত্তর-পশ্চিম দিক থেকে দূরে উত্তর দিকের সংলগ্ন জমিও কেনা যেতে পারে। কিন্তু দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকের সংলগ্ন জমি কেনা উচিত নয়। এমনকি এই দিক্‌গুলির জমি কাউকে ব্যবহার করতে দেওয়াও উচিত নয়।