| প্রশ্নঃ গাড়ি পার্ক করার জায়গা ও গাড়ি ঢোকার দরজা এবং দরদালান তৈরির ব্যাপারে কী কোনও মৌলিক নির্দেশ আছে বাস্তুতে? |
উত্তরঃ বাস্তুমতে গাড়ি পার্ক করার জায়গা উত্তর-পূর্বদিকে কখনও করা উচিত নয়। উত্তর-পশ্চিম দিকে পার্কিংয়ের স্থান করা সর্বোত্তম। আধুনিক বহুতল বাড়িতে বেসমেন্ট বা মাটির নীচের ঘরে গাড়ি রাখার ব্যবস্থা থাকে। কিন্তু সেক্ষেত্রে বেসমেন্টে উত্তর ও পূর্বদিকে গাড়ি পার্ক করা যেতে পারে। দরদালান করা উচিত হয় পূর্বদিকে, নয়তো উত্তরে। যদি তা পশ্চিমে করতে হয় তবে যেন দক্ষিণ-পশ্চিম কোনা থেকে দূরে থাকে। আর দক্ষিণে করলে তা করা উচিত দক্ষিণ-পূর্ব কোনায়। দরদালানের ঢাল উত্তর বা পূর্ব দিকে থাকলে ভাল। উত্তর পূর্বদিকের দরদালানের ছাদ যেন বাড়ির ছাদের থেকে কমপক্ষে ২ ইঞ্চি নিচে থাকে। আর গাড়ি ঢোকার দরজা পূর্ব বা উত্তর-পূর্বদিকে করা যেতে পারে। সেই দরজার উচ্চতা যেন সীমানা প্রাচীরের উচ্চতার থেকে কম হয়। |