প্রশ্নঃ বাস্তুশাস্ত্রে বাড়ির চৌহদ্দিতে কেন গাছ লাগনোর কথা বলেছে?
 
উত্তরঃ বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা বাতাস থেকে বেশি পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন পরিত্যাগ করে। তুলসীর আর একটি গুণ হল এটি জীবাণুনাশক। এ ছাড়াও নারকেল, আম, অশোক, চামেলি, কাঁঠাল এবং নিম গাছও পোঁতা উচিত কেননা এদের রয়েছে ভেষজ গুণ। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গিয়েছে যে নিম এবং তুলসী পোকামাকড় থেকে রক্ষা করার বিশেষ গুণ রয়েছে। আর অশোক বৃক্ষের রয়েছে শব্দদূষণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। পূর্বে বর্ণিত গাছগুলির রয়েছে ধনাত্মক শক্তি বিকিরণের ক্ষমতাও। আর যে সমস্ত গাছে কাঁটা আছে এবং দুধ চুঁইয়ে পড়ে সেগুরি কিবিকরণ করে ঋণাত্মক শক্তি। বাস্তুশাস্ত্রে দক্ষিণ, পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম দিকে লম্বাগাছ লাগানোর কথা বলা হয়েছে। আর ছোট গাছ ও গুল্ম লাগানো শ্রেয় উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। কেবলমাত্র উত্তর-পূর্ব দিকে পাতাবাহার গাছ লাগানো যেতে পারে। এতে সূর্যের লাল উজানি রম্মি আসতে অসুবিধা সৃষ্টি হয় না।