| প্রশ্নঃ বাস্তুশাস্ত্রে মাপের প্রধান একক হল ‘আঙ্গুলি’ এবং ‘হস্ত’। আধুনিক কালে এর সমতুল একক কী কী? |
উত্তরঃ আমাদের পূর্বসূরিরা ‘বাস্তুদেবতা’ এবং ‘বাস্তুভূমি’ পরিমাপের জন্য ‘আঙ্গুলি’ ও ‘হস্ত’-কে মাপের একক হিসাবে ব্যবহার করতেন। মধ্যকার মধ্যম উপাস্থিই হল ‘আঙ্গুলি’-র পরিমাপ। ‘ময়মতম’-এ বলা হয়েছে ৮টি যবের দানা পাশাপাশি রাখলে তা এক ‘আঙ্গুলি’-র সমান হবে। আধুনিক মাপ অনুসারে এক আঙ্গুলি হল ৩/৪ ইঞ্চি বা প্রায় ১.৯ সেমির সমান। আর এক ‘হস্ত’ হল ২৪ আঙ্গুলির সমান যা ১৮ ইঞ্চি বা ৪৫.৭ সেমির সমতুল। ‘আঙ্গুলি’ এবং ‘হস্ত’ ছাড়াও বাস্তুশাস্ত্রে অন্যান্য এককের কথাও বলা হয়েছে। যেমন- যব, কিসকু, প্রাজাপত্য, রজ্জু ইত্যাদি। এক রজ্জু হল ৮৩২ আঙ্গুলির সমান, যা ৫২ ফুট বা প্রায় ১৫.৮৫ মিটার। প্রাচীনকালে কারিগর এবং ভাস্করের মূর্তির মাপ হিসাবে ‘আঙ্গুলি’ ব্যবহার করতেন। আর বাস্তু বিধি অনুসারে বাড়ি, রাজপ্রাসাদ এবং গৃহের আসবাব তৈরির সময় তার মাপ হিসাবে রজ্জুকে ব্যবহার করতেন। |