| প্রশ্নঃ কেন বাড়ির উত্তর ও পূর্বদিকে লম্বা ও ঘন গাছ না লাগিয়ে দক্ষিণ ও পশ্চিম দিকে লাগানো উচিত? |
উত্তরঃ লম্বা গাছ মাটি থেকে বেশি পরিমাণে পানি শুষে নেয়। আর পাতকুয়ো, টিউবওয়েল বা পুকুর বাস্তুমতে উত্তর-পূর্ব অঞ্চলে করা হয়। সেই উত্তর-পূর্বদিকে লম্বা লম্বা গাছ লাগালে পাতকুয়ো, টিউবওয়েল বা পুকুর থেকে বেশি পরিমাণে পানি শুষে নেবে। আবার শরৎকালে ধীরে ধীরে গাছের থেকে শুকনো পাতা ঝরে যায়।
সেই শুকনো পাতা ব্যাক্টিরিয়া তৈরি করে। কাজেই শুকনো পাতা পাতকুয়ো বা পুকুরে পড়লে পানি দূষণের সম্ভাবনা থাকে। তা ছাড়া লম্বা লম্বা গাছ পুকুর বা পাতকুয়োয় ছায়া তৈরির কারণে সূর্যরশ্মি সরাসরি পুকুর বা পাতুয়োর পানিতে পড়তে পারে না। কিন্তু লম্বা আর ঘন গাছ দক্ষিণ ও পশ্চিম দিকে লাগালে বিকেলের সূর্যের প্রখর তাপ থেকে বাড়িঘরকে রক্ষা তো করেই সেই সঙ্গে পশ্চিম ও দক্ষিণ দিককে ঠাণ্ডাও রাখে। |