|
|
| |
| |
| কিছু কথা : প্রতিটি ব্যক্তিই যে কোন ইংরেজী মাসের ০৮, ২৬, ১৭, ১৮, ০৯, ২৭, ০৭, ১৬ ও ২৫ এই তারিখসমূহে সতর্ক থাকার চেষ্টা করবেন। পত্রিকায় যেমন লেখা থাকে "যানবাহনে সতর্ক থাকুন" "রোমাঞ্চ বিনোদন শুভ" ইত্যাদি ইত্যাদি, আমার লেখায় এমন কিছু পাবেন না। কেননা রাষ্ট্রের পরিস্থিতি, যানবাহনের অবস্থানগত কাঠামো, চালকদের অজ্ঞতা ও অবহেলা সর্বোপরি জনসংখ্যার চাপে দুর্ঘটনা যে কোন সময়ই ঘটতে পারে। তদ্নিমিত্তে প্রতিটি ব্যক্তিই বাংলাদেশে সর্বদা চলাচলে সাবধানতা অবলম্বন করবেন। রোমাঞ্চ ও বিনোদনের ক্ষেত্রে, কার সাথে কার কতটুকু গভীর প্রেম, তা আমার অজ্ঞাত। তাই দু দশকেও বুঝতে পারলাম না-এ বিষয়টি। তবে গবেষণা চালিয়ে যাচ্ছি, হয়তো সহস্র বৎসর পরমায়ূ পেলেও বুঝতে পারবো কিনা সন্দেহ। |
| স্নান বিধি : নদীতে বা পুকুরে স্নান করলে সর্বোত্তম শুভ। বাধ্য হয়ে নগরবাসীকে বদ্ধজলেই স্নান করতে হয় বিধায় পূর্ব ও উত্তরমুখী হয়ে স্নান করা উচিত। কূপের পাড়ে স্নান করলে নিজের ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে স্নান করবেন। এক্ষেত্রে দিক বিচার করবেন না। ব্রাহ্মমুহূর্তের (সোবেহ্ সাদেকের সময়) স্নান সকল প্রকার ছোট খাট অশুভ নাশকারী। সূর্যোদয় হতে বেলা ৯ টার মধ্যে স্নান মানবের স্নান, এরপর বেলা ২টা পর্যন্ত স্নানকে রাক্ষস স্নান বলা হয়, তৎপর সূর্যাস্তের পূর্বের স্নানকে পশুর স্নান এবং সূর্যাস্তের পর রাত ১১টার মধ্যে স্নান করলে ত্রিদোষনাশক বলে শাস্ত্রে উল্লেখিত। সুতরাং আমাদের উচিত শুভ সময়ে স্নান বা গোছল করা। যদি কোন কারণবশতঃ আপনি অশুচী হয়ে যান তবে ধর্মীয় কর্মের জন্য স্নান অবশ্যই করবেন এতে কোন প্রকার ক্ষতি হবে না উপরন্তু উপকৃতের সম্ভাবনা। এতদভিন্ন স্নান করে নিজের দূর্গতী ডেকে আনবেন না। যারা কফ, পিত্ত ও বায়ুজনিত রোগে ভূগছেন তারা সন্ধ্যার পর স্নানে উপকৃতের সম্ভাবনা। কিন্তু যাদের উক্ত দোষ নেই তারা স্নানে উক্ত রোগসমূহকে আমন্ত্রণ করা। বিস্তারিত জানতে ০১৭১-৩০৩৫২৩৬ নম্বরে যোগাযোগ করুন। এই সময় সবদেশের জন্য প্রযোজ্য। |
|
|
| |
|
|