১। ঘরে ঘরে মানব জাতির সুদূর প্রসারী সার্বিক কল্যাণে নির্ভূল সৃষ্টির সর্বস্বত্য সমাগত মিথ্যা হোক অপসৃত। ঘরে ঘরে মানবের অতীতের জড়তা দূর হয়ে জ্ঞানের আলোকে আলোকিত হোক সত্য সন্ধানী মানব মন এটাই প্রার্থনা করে রাজেশ্বরী জ্যোতিষালয়। আপনি/আপনারা হয়তো বা ক্লায়েন্ট সার্ভিস
(Client Service) এ পড়েছেন যে রাজেশ্বরী জ্যোতিষালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত হলো এবং প্রসঙ্গতঃ উল্লেখ করতে হচ্ছে যে বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানই একমাত্র প্রতিষ্ঠান যাহা সরকার কর্তৃক রেজিষ্ট্রীকৃত। আমি/আমরা আমাদের অভিজ্ঞতা প্রকাশ করতে আগ্রহী নই। তথাপি আপনাদের কিছু জানানো প্রয়োজন মনে করি। রাজেশ্বরী জ্যোতিষালয় সর্বপ্রাচীন সুপ্রতিষ্ঠিত জ্যোতিষ, বাস্তু, তন্ত্রশাস্ত্রের প্রতিষ্ঠান এবং বংশানুক্রমিক আমি ৫ম পুরুষ এই প্রতিষ্ঠানটি আজও পরিচালনা করছি এবং বিশ্বের যেখানেই থাকি না কেন পরিচালনা করার তীব্র ইচ্ছা পোষণ করি, এর জন্য আপনার ও আপনাদের সহযোগীতা প্রয়োজন মনে করি। বাংলাদেশে সর্বপ্রথম রাজেশ্বরী জ্যোতিষালয় জ্যোতিষগত
(Astrological) বাস্তু শাস্ত্রগত
(Vastu-Shastra) ওয়েব সাইট প্রকাশ করি। আমার প্রথম সাইটের নাম
www.rajjatak.net.bd । উভয় ওয়েব সাইটের যত লিখা আছে তাহা আমার বাস্তুব অভিজ্ঞতার ফলাফল প্রকাশ করে লিপিবদ্ধ করে দিলাম। এ কথা জোর দিয়ে বলতে পারি যে, ৬ বৎসর বয়সে আমার মরহুম পিতা আলহাজ্জ্ব আলী আকবর সাহেবের হাতে জ্যোতিষশাস্ত্রের হাতেখড়ি।
এত অল্প বয়সে পৃথিবীর আর কেউ জ্যোতিষ শাস্ত্রের দীক্ষা ও শিক্ষা পেয়েছেন কিনা আমার জানা নেই। এ্যাবাউট মি-তে (About Me) বিস্তারিত লিখা আছে। ১৯৮৮ সালে সর্বপ্রথম আমি চেম্বার করি, যদিও আমার এবং আমাদের চেম্বারের কোনই প্রয়োজন হয় না। বহু Client’র অনুরোধে চেম্বার করতে হলো। তারপরও পৈত্রিক নিবাস ঢাকায় মতিঝিলের কমলাপুরে আমাকে রোগী দেখতে হতো। ‘৯০ সাল থেকে বাস্তুশাস্ত্রের প্রয়োগ সর্ব প্রথম বাংলাদেশে আমি প্রচলন করে ‘৯২’র দিকে বিপুল পরিমাণ সাড়া পেয়েছি তাঁদের কাছ থেকে যারা তৎসময়ে ও বর্তমান সময়ে সমাজে সুপ্রতিষ্ঠিত। ২০০৪ সালে পিরামিড আইটেমের উৎপাদন শুরু করি। ২২৫টি পিরামিড আইটেম এর মধ্যে মাত্র ২৯টির মতো ওয়েব সাইটে ক্লাইন্টদের অনুরোধে প্রকাশ করা হলো। ২৪৩০.০০ টাকায় নবপিরামিড চাবির রিং যাঁরা ব্যবহার করছেন তাঁরা নবরত্ম ধারণের সমতুল্য ফলই পাচ্ছেন, যেখানে নবরত্ম তৈরী করতে হলে ০৯ টি রত্ম পাথরের (Gem stone) এর মূল্য হতো কমপক্ষে ৪৫ লক্ষ টাকা, সেখানে মাত্র ২৪৩০.০০ টাকার বিনিময়ে তৎসম ফল সবাই পাচ্ছেন বিধায় আমি আমার অভিজ্ঞতা ও পরিশ্রমকে স্বার্থক জ্ঞান মনে করি। খুবই সামান্য টাকার বিনিময়ে পিরামিড দ্বারা যে মানুষের সমস্যা সমাধান করতে পারছি এর জন্য সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নিকট ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজেশ্বরী জ্যোতিষালয়ের পিরামিড ব্যবহার করে বহু মানুষ রোগ থেকে উপশম লাভ করেছেন এটাই আমাদের বড় ধরণের সফলতা। কোষ্ঠী, ঠিকুজী, বাস্তু বিচার, বাস্তু কারেকশন, কররেখা বিচার ও তন্ত্রশাস্ত্রের (Please তন্ত্রশান্ত্র বলতে খারাপ কিছু মনে করবেন না, এই তন্ত্রশাস্ত্রে কোন দেব-দেবীর নাম বা কোন মন্ত্র উচ্চারিত হয় না। আমি একজন সুন্নী মুসলমান) মাধ্যমে মানুষের উপকার সাধনে এখনও একাগ্রচিত্তে ব্রতী আছি। রাজেশ্বরী জ্যোতিষালয় সম্পর্কে আরও জানতে এ্যাবাউট মি এবং ক্লায়েন্ট সার্ভিস পড়ে দেখার জন্য অনুরোধ করা হলো। আপনাদের যে কোন প্রকার সমালোচনা এবং পরামর্শ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সর্বদাই বিবেচনা করি।
২। রাজেশ্বরী ডট কম (rajeshshori.com) এর Bangla Site কে আপনার হোম পেজ হিসাবে ব্যবহার করলে এবং কোষ্ঠীর ছকে ১৫-৩০ সেকেন্ড দৃষ্টি নিক্ষেপ করলে উক্ত দিনের বহু সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা করি, কেননা খুবই শুভ জন্মছক ও বিভিন্ন ভাবে যথার্থ ভাবে রঞ্জিত করা হয়েছে এতদ্ভিন্ন আমার সাইট থেকে গুগল সার্চ (Google Search) করতে পারবেন।
৩। এখন থেকে বিশ্ব পরিস্থিতি এবং বাংলায় বাৎসরিক রাশিফল বাংলা সনের প্রথম মাসে অর্থাৎ বৈশাখ মাসে ওয়েব সাইটে আপডেট হবে। বাৎসরিক রাশিফল ও দ্বাদশ রাশির বর্ষফল গেগরিয়ান ক্যালেণ্ডার অনুযায়ী আপডেট হবে না। সবাই যেহেতু মাসিক রাশিফল পড়তে পারছেন তদ্ নিমিত্তে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
রাজেশ্বরী কনসাল্টেশন লিমিটেডের পক্ষে
ড. হাসান কবির।
প্রধান গণক, ব্যবস্থাপক, বাস্তুবিদ,
ম্যানেজিং ডাইরেক্টর
ঢাকা, বাংলাদেশ।