বাস্তু ও জ্যোতিষ
 
 
দিক্‌ রাশি
পূর্ব দিকে অবস্থানকারী মেষ, সিংহ ও ধনু
পশ্চিম দিকে অবস্থানকারী মিথুন, তুলা ও কুম্ভ
উত্তর দিকে অবস্থানকারী কর্কট, বৃশ্চিক ও মীন
দক্ষিণ দিকে অবস্থানকারী বৃষ, কন্যা ও মকর
 

বিভিন্ন জ্যোতিষ গ্রন্থ অনুসারে এই সব রাশি যদি উপরোক্ত দিকে থাকে তা হলে এরা ‘দিগবল’ লাভ করে। অনুরূপভাবে বিভিন্ন গ্রহও পৃথক প্রথক দিকের গ্রহও নিযুক্ত হয়েছেন। নবগ্রহের শান্তি স্বস্তয়নাদি পদ্ধতিতে বিভিন্ন দিকের অধিপতি গ্রহ হল :

 
দিক অধিপতি দিক অধিপতি
পূর্ব সূর্য পশ্চিম শনি
দক্ষিণ-পূর্ব শুক্র উত্তর-পশ্চিম চন্দ্র
দক্ষিণ মঙ্গল উত্তর বুধ
দক্ষিণ-পশ্চিম রাহু ও কেতু উত্তর-পূর্ব বৃহস্পতি
 

চিত্রঃ

এইভাবেই জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহ বিভিন্ন দিকে অবস্থিত হওয়ার দরুন গ্রহকে ‘দিগবলী’ বলা হয়। জ্যোতিষশাস্ত্রে কোষ্ঠীতে কেন্দ্রের অত্যন্ত গুরুত্ব থাকে। চারটি কেন্দ্রস্থান আছে। প্রথম, চতুর্থ, সপ্তম ও দশম ভাব। বাস্তুশাস্ত্রেও কেন্দ্রস্থান অর্থাৎ নীচের চিত্রে স্পষ্ট করে দেখানো হল :

চিত্রঃ

চতুর্থের কারক গ্রহ চন্দ্র ও বুধ। তৃতীয় ভাব বোঝায় জাতকের পরাক্রম, উদ্যম, পারিবারিক ও ভ্রাতৃসুখ, প্রবাসে সুখ, সজ্জা ও পবিত্রস্থান। এর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল ভূমিকারক গ্রহ। আর চতুর্থ স্থান হচ্ছে ভূমি, ভবন, বাহন এবং সুখের সম্পর্কিত। এই সুখের জন্য চতুর্থেশ কেন্দ্রে বা ত্রিকোণে হওয়া অনিবার্য। এ ছাড়া চতুর্থভাবে শুভদৃষ্টি ও শুভ গ্রহের যূথী হওয়া বিশেষভাবে বাঞ্ছনীয়। দশাবিচার মতে জ্যোতিষশাস্ত্রে জাতকের জন্মপত্রের বা ছকের চতুর্থ স্থান থেকে জাতকের সুখ, সম্পত্তি, বাড়ি ও বাহন সম্বন্ধে ধারণা করা যায়। চতুর্থ স্থানে গ্রহের অবস্থান অনুযায়ী জাতক ওই জিনিসগুলি কতটা অনায়াসে অর্জন করবে সে ব্যাপারে বলা যায়।

অভিজ্ঞ জ্যোতিষীকে বাস্তু সম্পর্কে কোনও প্রশ্নাদি করা হলে তিনি জাতকের জন্ম ছকের চতুর্থের ভাব, চতুর্থপতি লগ্ন থেকে কোথায় অবস্থান করছেন তা দেখে এবং ষোড়শবর্গের চতুর্থাংশের স্থান বিচার করে বলতে পারেন যে জাতকের স্বগৃহ লাভ কবে, কীভাবে এবং কীকরে সম্ভব।

 
ভূমি এবং বাড়ি প্রাপ্তিযোগ :
 
  • লগ্নপতি এবং সপ্তমপতি যদি চতুর্থভাবে থাকে তা হলে অনায়াসে গৃহলাভ হয়।
  • চতুর্থাধিপতি যদি সগৃহী এবং তুঙ্গ বা উচ্চ হয় তবে উত্তম বাড়ি প্রাপ্তি হয়।
  • চতুর্থপতি দশমে থাকলে ও শনির দ্বারা দৃষ্ট হলে পুরনো বাড়ি প্রাপ্তি হয়।
  • যদি ধনপতি, লগ্নপতি ও আয়পতি চতুর্থভাবে একসঙ্গে যূথী অর্থাৎ যোগ হয় তবে জাতক একাধিক বাড়ির মালিক হয়।
  • চতুর্থপতি যদি অষ্টমভাবে থাকে তা হলে শ্রেষ্ঠ বাড়ি প্রাপ্তি হয়।
  • যদি চতুর্থপতি এবং দশপতি পরস্পর স্থান বিনিময় করে তবে অতুল ভূমির ও বাড়ির মালিক হয়।
  • চতুর্থপতি পঞ্চমভাবে হলেও জাতক জমির মালিক হয়।
  • চতুর্থপতি সপ্তমভাবে থাকলে জাতক স্ত্রীর মাধ্যমে জমি বা বাড়ি প্রাপ্ত হয়।
 
 
Warning: Any unauthorised use or reproduction of rajeshshori.com content for commercial purposes is strictly prohibited and constitutes
    copyright infringement liable to legal action.