| বাস্তুশাস্ত্রে বিভিন্ন প্রকারের ভূখণ্ডের বর্ণনা করা হয়েছে। সাধারণত দুটি অংশে তা ভাগ করা হয়েছে। |
| |
১। |
ভূমির বিভিন্ন দিকে উঁচু অথবা নিচু স্থান। |
২। |
আকারের ভিত্তিতে। প্রথমোক্ত ঢালু ভূখণ্ড সম্পর্কে জানার আগে আমাদের বিভিন্ন দিকের ভূমির উঁচু অথবা নিচু থাকার পরিণাম কী হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানা দরকার। |
|
| |
| বিভিন্ন দিকে ভূমি ঢালু হওয়ার শুভাশুভ : |
| |
- পূর্ব দিকে ঢালু থাকলে সেটি হবে ধনদায়ী ও উন্নতিকারী।
- আগ্নেয় দিকে ঢালু থাকলে কষ্ট, মৃত্যু ও পীড়াদায়ী।
- দক্ষিণ দিকে ঢালু থাকলে যশোহানি ও পুত্রহানি।
- নৈর্ঋত দিকে ঢালু থাকলে যশোহানি ও পুত্রহানি।
- পশ্চিম দিকে ঢালু থাকলে ধনহানি ও পীড়াদায়ী।
- বায়ব্য দিকে ঢালু থাকলে উদ্বেগ ও প্রবাসকারী।
- উত্তর দিকে ঢালু থাকলে ধনদায়ী।
- ঈশান দিকে ঢালু থাকলে বিদ্যা, ধনধান্য, সুখদায়ী।
- মধ্য স্থানে ঢালু যুক্ত জমি হয় অনিষ্টকারী।
|
| |
| বিভিন্ন দিকে ভূম উঁচু হওয়ার শুভাশুভ : |
| |
- পূর্ব দিকে ভূমি উঁচু থাকলে সন্তানহানি।
- আগ্নেয় দিকে উঁচু থাকলে ধনলাভ।
- দক্ষিণ দিকে উঁচু থাকলে সেই ভুমি রোগ সৃষ্টিকারী।
- নৈর্ঋত দিকে ভূমি উঁচু থাকলে সন্তান লাভ।
- বায়ব্য দিকে উঁচু থাকলে ধননাশ।
- উত্তর দিকে উঁচু হলে সেই ভূমি রোগ সৃষ্টিকারী।
- ঈশান দিকে ভূমি উঁচু হলে তা হবে ক্লেশ সৃষ্টিকারী ও অমঙ্গলকারক।
- পশ্চিম দিকে ভূমি উঁচু হলে হল তা সুখদায়ক।
|
| |
| উচ্চতা ও ঢালুর ভিত্তিতে বিভিন্ন প্রকারের ভূখণ্ড : আমরা যে ভূখণ্ড বাস্তুর জন্য ব্যবহার করি সেই ভূখণ্ড নানা ধরণের হয়। সেই ভূমির ঢালও নানা দিকে থাকে। ঢাল অনুসারে বিভিন্ন প্রকারের জমিকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। এদের মোট ২৬ প্রকারে বিভক্ত করা হয়েছে। নিম্নে তারই বিশদ বর্ণনা দেওয়া হল। সঙ্গের চিত্রগুলিতে প্রতিটি জমির ঢাল বুঝাতে উঁচু দিকটি (+) চিহ্নযুক্ত এবং নিচু দিকটি (-) চিহ্নযুক্ত নির্দেশিত হয়েছে। জমির দিকগুলি অধ্যায় শুরুতে নির্দেশিত দিক অনুসারে ব্যবহৃত হয়েছে। যেমন, পূর্ব (-) চিহ্নযুক্ত, পশ্চিম (+) চিহ্নযুক্ত, উত্তর (+) চিহ্নযুক্ত এবং দক্ষিণ (-) চিহ্নযুক্ত। |
| |
| ১। গোবীথি : পশ্চিম দিকে উঁচু ও পুর্ব দিকে ঢালু থাকলে সেই ভূমিকে গোবীথি বলা হয়। এই ধরণের ভুমিতে সন্তান লাভ হয়। (চিত্র-১) |
| |
| ২। জলবীথি : উত্তর দিকে উঁচু ও দক্ষিণ দিকে ঢালু থাকলে সেই জমি জলবীথি। এ ধরণের ভূমিতে সন্তান লাভ হয় । ( চিত্র-২) |
| |
| ৩। যমবীথি : উত্তর দিকে উঁচু ও দক্ষিণ দিকে ঢালু থাকলে সেই জমিকে যমবীথি বলা হয়। এই ভূমি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর (চিত্র-৩) |
| |
| চিত্র: |
| |
|