বিস্মিল্লাহ্ হিররাহ মানির রাহীম - আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।
১। রাজেশ্বরী জ্যোতিষালয়ের ওয়েব মেইলে অর্থাৎ info@rajeshshori.com address এ অনেক নতুন নতুন নর ও নারীরা কোষ্ঠী (Horoscope) কবচ (Amulet) যন্ত্রম (Talisman) ও Pyramid -এর বিভিন্ন আইটেম নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে SSL, Verisign, paypal -এর মাধ্যমে যথার্থ অর্থ প্রদান করার জন্য আমাকে অনুরোধ করেছেন। বড়ই পরিতাপের বিষয় বাংলাদেশের কোন ব্যাংকের সাথে বিশ্বের কোন ফাইনানশিয়েল সিকিউরিটির সাথে চুক্তিবদ্ধ আদৌ হতে পারেনি বিধায়- E-Commerce এর ক্ষেত্রে এদিক দিয়ে আমরা অর্থাৎ বাংলাদেশী ব্যবসায়ীরা পিছিয়ে আছি।
২। পুরনো Client রা কখনওই এ বিষয়ে কোন প্রশ্ন তোলেননি যেহেতু তাঁরা রাজেশ্বরী জ্যোতিষালয়ের সাথে কেউ ৮০ বৎসর কেউবা ১৫-২০ বৎসর যাবৎ কাল পর্যন্ত জড়িত।
৩। নতুন Client রা বিশ্বাসে অথবা ইচ্ছা হলে ওয়েব সাইটে উল্লেখিত Standard Chartered Bank এর Account-G যে কোন বস্তুর সমমূল্য অর্থ পাঠাতে পারেন অথবা আপনাদের নির্বাচিত ব্যক্তিকে চেম্বারে পাঠাতে পারেন অথবা বিদেশ থেকে টাকা পাঠাতে সমস্যা হলে দেশে আপনাদের স্ব-জন/নির্বাচিত ব্যক্তির মাধ্যমে ব্যাংক Account -এ অথবা স্ব-জন/নির্বাচিত টাকা দিয়ে যেতে পারেন।
৪। পিরামিড আইটেম এর জন্য ব্যবহারকারীর পূর্ণাঙ্গ নাম, পিতার-মাতার নাম (যদি প্রয়াত হন তবে প্রয়াত/মরহুম/মরহুমা উল্লেখ করতে হবে) স্বামী/স্ত্রীর নাম, (যদি বিচ্ছেদ সম্পর্ক থাকে তবে লিখতে হবে বিচ্ছেদ) সম্ভব হলে ব্যবহারকারীর জন্ম তারিখ অথবা মাস এবং বর্তমান আবাসস্থলের ঠিকানা/বসবাসের দেশ উল্লেখ করতে হবে, যাহা শোধনের জন্য অতীব প্রয়োজনীয়। কোন প্রকার পিরামিড বস্তু শোধন ব্যতীত কাউকেই দেওয়া হয় না। একজনের পিরামিড বস্তু অন্যজন ব্যবহার করতে পারবেন না। যদি universal system এ শোধন করতে হয় তবে প্রতিটি বস্তুর জন্য ২০৭.০০ টাকা বেশী প্রদান করতে হবে।
রাজেশ্বরী জ্যোতিষালয় ৩৪৬ বৎসরের প্রাচীন প্রতিষ্ঠান এবং আমাদের Client-Gi সংখ্যা অগনিত যাহা আমি উল্লেখ করলাম না, তদ্নিমিত্তে আপনাকেও বলছি আমরা কাজে বিশ্বাসী, কথায় নয়, আমরা কখনওই বলিনা অথবা প্রকাশ করিনা যে আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের মাপকাঠি আমাদের Client রা-ই বিচার করে থাকেন।
৫। রাজেশ্বরীর অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের ব্যর্থতার হার ০১%এরও কম বিধায় আমরা আমাদের অগনিত Client দেরকে ধন্যবাদ জানাচ্ছি তৎসংগে আল্লাহ্র নিকট সর্বদাই শুকরিয়া আদায় করছি।
৬। বিশ্বের বিভিন্ন ওয়েব সাইটে অর্থাৎ Astrological website দেওয়া থাকে ৯৯.০০ ইউএস ডলার ১০০/২০০ ইউএস ডলার ইত্যাদি-এর মাধ্যমে বিভিন্ন ধরণের Horoscope মূল্য এবং তাতে তাঁরা বিভিন্ন বিভাগকে পৃথক পৃথক করে নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করে দিয়ে থাকেন, পক্ষান্তরে রাজেশ্বরী জ্যোতিষালয়ের কোষ্ঠীতে বুকিং-এর দিন থেকে আজীবনের সর্ব্ববিধ ফলাফল সূক্ষ্ম ভাবে লিপিবদ্ধ করা থাকে, তাই অনেকের কাছে মনে হতে পারে আমাদের কোষ্ঠীর (Horoscope) মূল্য বেশী, প্রকৃতপক্ষে সবচেয়ে কমমূল্যে বিশ্বে আমরাই Horoscope লিখে থাকি। আমরা বাংলায়/ইংরেজীতে Horoscope লিখে থাকি হাতে বিশেষ কালির মাধ্যমে।
৭। পরিশেষে নিবেদন মানুষ প্রাজ্ঞ কিন্তু সর্বজ্ঞ নন, তাই প্রমাদবশতঃ কোন কিছু লিখে থাকলে জানালে কৃতজ্ঞ থাকব তৎসঙ্গে চেষ্টা করব প্রমাদমুক্ত হওয়ার জন্য, এবং আপনার/আপনাদের যে কোন সমালোচনা আমরা সর্বদাই যেমন কামনা করি তদ্রুপ আপনাদের পরামর্শও আমরা আশা করি।
সর্বশক্তিমান সৃষ্টিকর্ত্তার সৃষ্ট দৃশ্যমান প্রাকৃতিক সম্পদের আপনার দ্বারা যেন কোন ব্যত্যয় না ঘটে এই শুভ কামনায় বাংলাদেশ ভূ-খণ্ডে জন্ম গ্রহণকারীর পক্ষ থেকে বিশ্ব-মানব সভ্যতার প্রতি কল্যাণময় প্রার্থনা জানাচ্ছি।
রাজেশ্বরী কনসাল্টেশন লিমিটেডের পক্ষে
ড. হাসান কবির।
প্রধান গণক, ব্যবস্থাপক, বাস্তুবিদ,
ম্যানেজিং ডাইরেক্টর
ঢাকা, বাংলাদেশ।