বুধ গ্রহ ১৪১৮ সনের জলাধিপতি ও শনি গ্রহ ১৪১৮ সনে শস্যাধিপতি হওয়াতে বিশ্বের অনেক দেশেই দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ক্রুর গ্রহের একে অপরের প্রতি পূর্ণদৃষ্টি হেতু তৃতীয় বিশ্বের অনেক দেশেই সরকার পরিবর্তনের পরিবেশ সৃষ্টি হবে। বৃহস্পতি গ্রহের প্রভাবে চীন, অষ্ট্রেলিয়া, হংকং, দক্ষিণ কোরিয়া, মাল্টা, মালয়েশিয়া, সিংগাপুর ও ইউরোপের দেশ সমূহের উল্লেখযোগ্য অগ্রগতি হবে। শনি ও কেতুর অশুভ প্রভাবে অর্থনৈতিক মন্দা চলবে। বুধ ও শনির প্রভাবে আফ্রিকার একাধিক দেশে খরায় ফসল নষ্ট হয়ে দুর্ভিক্ষ দেখা দিবে।
সংক্ষিপ্ত আকারে
ভারত
শুভ বৎসর নয়। আভ্যন্তরীণ ও বৈদেশিক বৈরীচক্রান্ত রাষ্ট্র প্রধানকে সমস্যায় ফেলবে। বেকার সমস্যার সমাধান হবে। একাধিকবার প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হতে হবে। বৈদেশিক সহায্য দেশের উন্নয়নের সহায়ক হবে। আন্তর্জাতিক পর্যায়ে গুপ্ত শত্রুতা ও ষড়যন্ত্র বিষয়ে রাষ্ট্রপ্রধানকে সতর্কতা অবলম্বণ করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে বিছিন্নতাবাদীরা গোলমাল সৃষ্টি করবে। বৎসরের মধ্য সময়ে রাজনৈতিক পরিস্থিতীর অবনতি ও মন্ত্রী পর্যায়ের রদবদলের আশংকা আছে তবে সেপ্টেম্বরের পর থেকে এপ্রিল ২০১২ এর মধ্যে। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা উচ্চ পর্যায়ের নেতা-নেত্রীর আকস্মিক শারীরিক অশুভ ও রাষ্ট্রনীতির সহিত বহু নেতাদের মতানৈক্য নির্দেশ করে। ভারতের বহুস্থানে বহুলোকের আকস্মিক হতাহতের কারকতা কোন ক্রমেই বাদ দেওয়া যায় না।
আমেরিকা
বিশ্ব পরিস্থিতি দেখুন প্লিজ।
পাকিস্থান
যথার্থই কোন কিছু শুভ পরিলক্ষিত হয় নাই। বিদেশী সাহায্য অব্যাহত থাকবে। দেশের রাষ্ট্রপ্রধান ঝামেলায় জড়িয়ে যাবে। বেকারত্ব বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিরক্ষা দপ্তরের সাহস ও ধৈর্য্যের পরিচয় লক্ষ্য করা যায়।
গ্রেট ব্রিটেন
বিভিন্ন রাষ্ট্রের সহিত সুসম্পর্ক লক্ষ্য করা যায়। সামরিক অস্থিরতা দেখা দিলেও আগষ্ট মাস থেকে তা শুভ হবে। কোন গঠনমূলক কাজে দেশের রাজ সম্প্রদায় থেকে বিশেষ সহযোগিতা আসবে। দেশের বিশিষ্ট ব্যক্তির প্রভাবে প্রশাসন স্তরে অনেক উন্নতি হবে। ব্রিটেনের বিরুদ্ধচারীদের কূটনৈতিক চক্রান্ত কার্যত ব্যর্থ হবে। বর্তমান সরকারের দেশ পরিচালনা করার দক্ষতা বৃদ্ধি পাবে। তবে রাষ্ট্রপ্রধানের আবেগপূর্ণ সিদ্ধান্ত নাগরিকদের উপর অশুভ প্রভাব ফেলবে। আইন সংবিধান বিষয়ক সামরিক সমস্যা দেখা দিবে।
অষ্ট্রেলিয়া
নানাহ প্রকার ঘটন-অঘটনের মাঝে ১৪১৮ সন অতিক্রম করতে হবে। কৃষিক্ষেত্রে ফলন উৎপাদন বৃদ্ধি পাবে। রাষ্ট্রপ্রধানের জনপ্রিয়তা হ্রাস পাবে। দূর্ঘটনায় ও প্রাকৃতিক বিপর্যয়ে জান মালের ক্ষতি হবে। পররাষ্ট্র ও কূটনৈতিক বিপর্যয়ে জানমালের ক্ষতি হবে। পররাষ্ট্র ও কূটনৈতিক বিষয়ে সমালোচিত হবে।
ইটালী
বেকারত্ব হ্রাস পাবে। রাষ্ট্র প্রধানের আইন সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে এমনকি ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা।
জাপান
গত বৎসর অর্থাৎ ১৪১৭ বাংলায় যে প্রাকৃতিক দূর্যোগ হয়েছে তার জন্য আমি বড়ই মর্মাহত তৎসঙ্গে ১৬ কোটি বাংলাদেশী সহ সমগ্র বিশ্ব ও দারুনভাবে মর্মাহত। বর্তমান বৎসরে অর্থাৎ ১৪১৮ বাংলা সনে যাহা শুরু হবে ১৫ই এপ্রিল ২০১১ হতে শেষ হবে ১৪ই এপ্রিল ২০১২ সালে। শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাবে ১৪১৮ সন জাপানের জন্য বিশেষ শুভ নয়। অর্থনৈতিক অবস্থার পুনরুদ্ধার হতে বৎসরটিতে যথেষ্ট বেগ পেতে হবে। বেকারত্ব বৃদ্ধি পাবে, কিছুটা হলেও জীবন যাত্রার মান পূর্বের তুলনায় অপেক্ষাকৃত হ্রাস পাবে। এ বৎসরও প্রাকৃতিক দুর্যোগ হবে। টোকিও, কোবে, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল আক্রান্তের সম্ভাবনা। সর্ব্বশক্তি মান সৃষ্টিকর্ত্তার নিকট প্রার্থনা করি যেন ১৪১৮ সনের ন্যায় প্রাকৃতিক দূর্যোগ না হয়।
আমার ওয়েব সাইটের ইংলিশ হোম পেইজে জাপানসহ ৪টি দেশ সম্পর্কে বাস্তু-শাস্ত্রের আলোকে বিচার করে ২০০৬ সালে আপডেট করেছি ইংরেজীতে। জাপান ক্লিক করে পড়লে বুঝতে পারবেন যে আজ থেকে ৬ বৎসর পূর্বে জাপান সম্পর্কে যা লিখেছি তা সত্যি সত্যিই ঘটে গেল। জাপান যদি পুরো দেশটিকে বাস্তু শাস্ত্রের আঁধারে কারেকশন করতে সক্ষম হন তবে বহু প্রকার অশুভ ঘটনা থেকে রক্ষা পাবেন। বর্তমান বৎসর জাপানে সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়।