বিশ্ব পরিস্থিতি

প্রতি বছর অগ্রহায়ণ মাসে যখপ্রতি বছর অগ্রহায়ণ মাসে যখন বাংলাদেশসহ বিশ্ব পরিস্থিতী লিখতে বসি তখন ভাবি এ বছর বেশ ভাল কিছু লিখব কিন্তু মনটা তখন বিষিয়ে যায় যখন গ্রহ নক্ষত্রের অন্ক করি। অন্কের ফলাফল দেখে দু:খ ভারাক্রান্তে লিখতে হয় কেননা রাজেশ্বরীর সম্মানীত ক্লায়েন্টরা সত্যকে জানতে চায়। এ বছরও লিখতে বসলাম, ফলাফল মিলিয়ে দেখার দায়িত্ব আপনাদের। ২০০৬ খ্রীস্টাব্দ থেকে বিশ্বপরিস্থিতী লিখে আসছি ওয়েব সাইটে। পাঠকবৃন্দ বিচার করবেন যে ফলাফল ঠিকমত মিলে কিনা।

অনেক ক্লায়েন্টরা বলছেন আমার বাংলা ভাষা নাকি খুব কঠিন। কিন্তু ভাষাতো বাংলা। কঠিন হবে কেন? পাঠক পাঠিকারা কথা স্বরণে রেখে সহজ সাবলিল বাংলা ভাষা লিখতে হচ্ছে।

১৪১৮ বঙ্গাব্দে বাংলাদেশের পরিস্থিতি অর্থাৎ ১৫ই এপ্রিল ২০১১ হতে ১৪ই এপ্রিল ২০১২ পর্যন্ত।

বি: দ্র: লিখিত বর্ষফল এর ভবিষ্যৎ বাণী ১৫ই এপ্রিল ২০১১ ------- ১৪ই এপ্রিল ২০১২ এর মধ্যে ঘটবে।

১৪১৮ সন এ বৃহস্পতি রাজা, রবি মন্ত্রী। বুধ গ্রহ জলাধিপতি ও শনি গ্রহ শস্যাধিপতি। বাংলাদেশের জন্য ১৪১৮ বঙ্গাব্দ অনেক বৈচিত্রময়। বৎসরটি বেশ ঘটনাবহুল, সংঘাতময় এবং দূর্যোগপূর্ণ। ১৮ই জুলাই রাহু ও কেতুর স্থির রাশিতে শত্রু গৃহে সঞ্চার ২৩শে জুলাই শুক্র গ্রহের কর্কট রাশিতে সঞ্চার ও ২৮ শে জুলাই বাংলাদেশের রাশির অধিপতি গ্রহ মঙ্গলের মিথুন রাশিতে সঞ্চার হেতু প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হবে। অকল্পনিয় বিপর্যয়, হরতাল, দস্যু তস্কারাদি, সন্ত্রাস, খুন, ছিনতাই, রাহাজানি, হানাহানি, চৌর্যবৃত্তি বা ডাকাতি তৎসঙ্গে রাজনেতিক অস্থিরতা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নি সংযোগ, প্রকাশ হত্যা চরম ভয়াবহরূপ ধারণ করবে। ২৩ শে জুন শুক্র গ্রহের ৫নঙ মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গল গ্রহের নক্ষত্রে গমনের কারণে বিদেশী গোষ্ঠীর সাহায্য পুষ্ট হয়ে মৌলবাদী গোষ্ঠীর ভয়াবহতা ১৪১৮ বঙ্গাব্দে রুদ্র মূর্তি ধারণ করবে। ১৫ই জুন জ্যৈষ্ঠ সংক্রান্তি পূর্ণিমা ও চন্দ্র গ্রহণ (গ্রাসমান ১.৭০৫) হওয়াতে চরম প্রতিক্রিয়াশীলদের সঙ্গে প্রগতিশীলদের সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করবে।
 
২৫শে নভেম্বর আংশিক গ্রাস সূর্য গ্রহণ (গ্রাসমান ০.৯০৪৯) বৃশ্চিক রাশিতে ১৭নং অনুরাধা নক্ষত্রে ও অমবস্যা অতিগন্ড যোগ হওয়াতে একদিকে যেমন সরকারী প্রশাসনের অস্তিত্ব হুমকীর সম্মুখীন হবে। সরকার বিরোধী সংগঠনের উস্কানিমূলক তৎপরতায় গুপ্ত সংগঠন সমূহের অনিয়মতান্ত্রিক কার্যক্রম বৃদ্ধি পাবে। রাহু, কেতু ও শনি গ্রহের অশুভ প্রভাবে যুদ্ধাপরাধী বিচারে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও ১লা জুলাই বাংলাদেশে অদৃশ্য সূর্যগ্রহণের ফলে অদৃশ্য শক্তির প্রভাবে বিচার কার্য্য বিলম্বিত হবে। বিদ্যুৎ উৎপাদনে সরকারের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও কুচক্রী মহলের চক্রান্ত ও সার্ব্বিক উৎপাদন কেন্দ্র সমূহে ক্রমাগত সমস্যায় বিদ্যুতের সার্বিক পরিস্থিতির উন্নতি ও উৎপাদন ব্যহত হবে।
 
এত ঘটন অঘটন সত্ত্বেও শুক্র ও বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবে দেশ পরিচালনায় সরকার যোগ্যতার পরিচয় দিতে পারবে। তবে সরকারকে যথেষ্ট কূটকৌশল বেছে নিতে হবে যাহা জনগনের জন্য কল্যাণকর হবে। ২৫শে নভেম্বরের পর অতীব অশুভ হবে। বিশেষ করে ১০ই নভেম্বর বৃহস্পতিবার পূর্ণিমা, অহোরাত্রি ও ব্যতীপাত যোগ, এবং শুক্র ও বুধ গ্রহের বৃশ্চিক রাশিতে ১৮নং জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করাতে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে চরম অরাজকতা ও হিংসাত্বক রূপ ধারণ করবে। যাহা গোটা দেশের জনগণের জন্য অকল্যাণকর হবে। সমাজে মানসিক অশান্তি ক্রমশ: ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
 
 
 
 
Warning: Any unauthorised use or reproduction of rajeshshori.com content for commercial purposes is strictly prohibited and constitutes
    copyright infringement liable to legal action.